মালদা

নির্দল প্রার্থীর ছেলেকে অপহরণ করার অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে

পুরাতন মালদার ১০ নং বুথের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীর ছেলে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মহেশ বাথানী অঞ্চল এলাকায়। প্রার্থীর ছেলের নাম মাসুদুল রহমান।

        জানা গেছে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মাসুদুলের বাবা রসিদুল রহমান মহেশ বাথানী অঞ্চলের ১০নং বুথের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী পদে দাড়িয়েছেন। কিন্তু শুক্রবার সকাল ১১ টা থেকে মাসুদুলকে হঠাত করে খুজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। সারাদিন খোঁজাখুঁজির পরে তাদের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে থাকা একটি মাযার থেকে উদ্ধার করা হয় মাসুদুলকে। ঘটনার খবর দেওয়া হয় মালদা থানায়। ঘটনার তদন্ত নেমে রেজাউল করিম নামে এক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। 

        এবিষয়ে ছেলের বাবা তথা কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী রসিদুল রহমান জানান, এদিন সকাল ১১টা থেকে তার ছেলেকে খুজে পাওয়া যাচ্ছিল না। তারপর বিকালের দিকে প্রায় ৩ কিলোমিটার দূরে খোঁজ পান তার ছেলের। অভিযোগ বিরোধী দল ষড়যন্ত্র করে তার ছেলেকে অপহরণ করেছে।